ফিল্যান্ডার-স্টেইনে শেষ শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাটা বদলে গেল দ্বিতীয় সেশনের শেষ অর্ধে। শ্রীলঙ্কার রান ছিল ৪ উইকেটে ১৫০। থিলান সামারাবীরা ও অ্যাঞ্জেলো ম্যাথুস যেভাবে খেলছিলেন, মনে হচ্ছিল সেশনটা নির্বিঘ্নেই পার করতে পারবে শ্রীলঙ্কা। এই সময়ে আবারও বল হাতে উঠল ভারনন ফিল্যান্ডারের। ইউডিআরএসও তার ভূমিকা রাখল, আর দ্রুতই পাল্টে গেল খেলার ছবি। পরে এসে ডেল স্টেইন ছেঁটে দিলেন শ্রীলঙ্কার লেজ। পাঁচ ওভারের মধ্যেই ২৪ রান তুলতেই শ্রীলঙ্কা হারাল শেষ ৫ উইকেট। ফলাফল চা-বিরতির আগেই সফরকারীরা অলআউট ১৮০ রানে। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৯০ রান। অধিনায়ক গ্রায়েম স্মিথ আউট হয়েছেন ৬১ রানে।ভারনন ফিল্যান্ডার (৫/৫৩) ও বিশ্বের এক নম্বর টেস্ট বোলার ডেল স্টেইন (৪/১৮) মিলেই নিয়েছেন ৯ উইকেট। বাকি উইকেটটি পেয়েছেন লেগ স্পিনার ইমরান তাহির। শ্রীলঙ্কা তাদের ইনিংসের ৪৩ ও ৪৪ ওভারে ৫ বলের মধ্যে হারায় ৩ উইকেট। তিনটি উইকেটেরই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে রেফারেলের আশ্রয় নিতে হয়। টানা দুই বলে প্রথম দুটি রেফারেল নিয়ে ফিল্যান্ডার সফল হলেও শেষটি নিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার ব্যাটসম্যান থিসারা পেরেরা।শ্রীলঙ্কার শুরুটাই ছিল বাজে। টস জিতে গ্রায়েম স্মিথ নেন ফিল্ডিং। অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান জানাতে মোটেও দেরি করেননি স্টেইন ও ফিল্যান্ডার। ১২ রানের মধ্যেই শ্রীলঙ্কার দুই ওপেনারকে ফিরিয়ে দেন দুই পেসার। স্টেইনকে উড়িয়ে মারতে গিয়ে ফিল্যান্ডারের হাতে মিড অনে ক্যাচ দিয়েই বিপর্যয়ের সূচনা করেন লঙ্কান অধিনায়ক তিলকারত্নে দিলশান। তিন বল পর ফিল্যান্ডারের অসাধারণ এক বল কুমার সাঙ্গাকারার ব্যাটের কানা ছুঁয়ে আশ্রয় নেয় স্লিপে জ্যাক ক্যালিসের হাতে।এরপর থারাঙ্গা পারানাভিতানার সঙ্গে মাহেলা জয়াবর্ধনের ৫৪ রানের জুটি। লাঞ্চের আগেই অবশ্য আউট পারানাভিতানা। ৩ উইকেটে ৭৬ রান নিয়ে লাঞ্চে যাওয়া শ্রীলঙ্কা খেলা আবার শুরু হতেই হারায় জয়াবর্ধনেকে। দলীয় রান তখন ৯১। ৩০ রান করে আউট হয়ে যাওয়ায় ১০ হাজার টেস্ট রান থেকে ১৬ রান দূরে থেকে গেলেন জয়াবর্ধনে। সামারাবীরা ও ম্যাথুসের প্রতিরোধ এরপরই, তবে তা-ও বিশাল কিছু নয়, পঞ্চম উইকেটে গড়েছেন ৬৫ রানের জুটি। ওয়েবসাইট।৫ক্যারিয়ারের প্রথম তিন টেস্টেই ইনিংসে ৫ উইকেট পাওয়া পঞ্চম বোলার ভারনন ফিল্যান্ডার।