ফিশারের কীর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাকার কথা ছিল পরীক্ষার হলে। কিন্তু ফিশার পরশু নেমে পড়লেন মাঠে। আর ইয়র্কশায়ারের হয়ে মাঠে পা রেখেই হয়ে গেছেন কাউন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলোয়াড়। ভেঙে দিয়েছেন ৯১ বছরের পুরোনো রেকর্ড। সবচেয়ে কম বয়সে কাউন্টি ক্রিকেট খেলার আগের রেকর্ডটি ছিল গ্লামরগনের রয়স্টন গ্যাবা-জোনসের। ১৯২২ সালে ১৫ বছর ২৭৪ দিন বয়সে হয়েছিল তাঁর অভিষেক। ফিশারের অভিষেক হলো ১৫ বছর ২১২ দিন বয়সে। পরীক্ষা পিছিয়ে দিয়ে ফিশারকে সুযোগটা করে দিয়েছিলেন তাঁর শিক্ষকেরাই। ৪০ রানে ১ উইকেট নিয়েছেন, ব্যাট হাতে করেছেন ৪ বলে ১০ রান। তবে তাঁর দল হেরে গেছে লিস্টারশায়ারের কাছে। রয়টার্স।