ফুটবল আর টানছে না তাঁকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদায়—একসময় না একসময় সবাইকেই বলতে হয়। সুইডেনের ফুটবল তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের সেই সময় হয়ে এসেছে! ফুটবল এখন আর তাঁকে টানে না—এই বলে নিজেই নিজের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছেন এসি মিলান স্ট্রাইকার। ‘বিদায়’ শব্দটি এর আগেও বলেছেন ইব্রা। বার্সেলোনায় থাকতে বিদায় জানিয়েছিলেন জাতীয় দলকে। তবে আবার ফিরে এসেছেন, এখন তো জাতীয় দলের অধিনায়কই তিনি। কিন্তু ক্যারিয়ার আর দীর্ঘায়িত না করে ইতি টানতে চান। কেন? ইব্রাহিমোভিচের উত্তর, ‘এটা স্বাভাবিক যে একটা সময় আপনি আরও বেশি করে নিজের প্রতি যত্নবান হবেন। যখন ছোট ছিলাম, ব্যথা পেলে বা সমস্যা হলেও অনুশীলন চালিয়ে যেতাম। কিক মেরে বল ৪০ মিটার নিয়ে যেতে পারতাম। এখন আর এমন হয় না। বলে কিক নেওয়ার আগে ওয়ার্মআপ-টাপ করতে হয়। কয়েক বছর আগেও ফুটবল উপভোগ করতাম। এখন এটা রুটিন হয়ে গেছে।’ ওয়েবসাইট।