ফুটবল উৎসবে যোগ দিতে আবার মাঠে জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার
১ / ১১
একটু পরই শুরু হবে প্রিয় শিল্পী ডারমট কেনেডির গান। এ কারণেই এত খুশি এলিস পেরি (ডানে)
ছবি: ইনস্টাগ্রাম
২ / ১১
প্যারিস সব সময়ই রোনালদিনিওর কাছে ভালোবাসার আরেক নাম
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ১১
স্ত্রী আনাকে বড় ভালোবাসেন রবার্ট লেভানডফস্কি
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ১১
চ্যাম্পিয়নস লিগের আরেকটি ফাইনালের আগে লুই ফিগো মনে করিয়ে দিলেন, রিয়ালের হয়ে এই ট্রফি জয়ের অভিজ্ঞতা আগেই হয়েছে তাঁর
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ১১
বন্ধুদের নিয়ে রোলারকোস্টারে ওঠার আগে নেইমার
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ১১
অ্যাডিডাসের কেডস, পোশাকটা গুচির। এ কারণেই পল পগবা বলেছেন—দুই পৃথিবীর মিলন
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ১১
রাতের বুকে উঠল ফুটে ভালোবাসার স্বর্ণকমল! স্ত্রীর সঙ্গে তুরস্কে ইভান রাকিতিচ
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ১১
গলফ কোর্সে শচীন টেন্ডুলকার
ছবি: ইনস্টাগ্রাম
৯ / ১১
যিনি চলে গেছেন তাঁর জন্য কষ্ট আছে, কিন্তু তিনি যেন ওপারে এভাবেই খুশি থাকতে পারেন—অ্যান্ড্রু সাইমন্ডসের স্মরণ অনুষ্ঠানে এভাবেই তাঁকে স্মরণ করেছেন গ্লেন ম্যাকগ্রা, ব্রায়ান লারা ও ব্রেট লি
ছবি: ইনস্টাগ্রাম
১০ / ১১
তিনি যে পিএসজির সমর্থক, এই ছবিতেই তা বুঝিয়ে দিলেন বাংলাদেশ নারী দলের ফুটবলার সানজিদা আকতার
ছবি: ইনস্টাগ্রাম
১১ / ১১
একসঙ্গে ফুটবল উপভোগ করতে আবার মাঠে—চ্যাম্পিয়নস লিগ দেখতে প্যারিস গিয়ে এ ছবি দিয়ে এটাই লিখেছেন জিনেদিন জিদান
ছবি: ইনস্টাগ্রাম