ফুটবল-উৎসবের আগে শোকমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের ফুটবলে কালকের দিনটা ছিল একটা মাইলফলক। যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রথম পেশাদার লিগের ফাইনালটা যে হলো গতকালই! কিন্তু সেই উৎসবটা ম্লান হয়ে গেল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায়। মিনিবাসভর্তি সমর্থকেরা যাচ্ছিল প্রিয় দলকে সমর্থন দিতে। মাঝপথে মিনিবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তেলভর্তি এক ট্যাংকারের। খেলা দেখা হলো না এই সমর্থকদের, কারও জীবন গেল, কারও লড়াই এখন মৃত্যুর সঙ্গে। এখন পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী নিহত হয়েছে নয়জন, আহত হয়েছে ২৮ জন। উত্তরাঞ্চলের জাওজান থেকে কাবুলের উদ্দেশে রওনা হয়েছিল সমর্থকেরা। বিপৎসংকুল সড়কেই ঘটে এ দুর্ঘটনা। পরে জাওজান প্রদেশের গভর্নর নিশ্চিত করেছেন হতাহতের সংখ্যা। এএফপি।