ফুটবল একাডেমির পরিচালনায় ফিফা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী তিন বছরের জন্য সিলেটে ফুটবল একাডেমি পরিচালনার দায়িত্ব নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। আজ মঙ্গলবার বাংলাদেশ সফরে এসে এ ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার।ফিফা সভাপতির আগমন উপলক্ষ্যে আজ মঙ্গলবার বিকেলে বাফুফে ভবনে আয়োজন করা হয়েছিল এক সংবাদ সম্মেলনের। সেই সংবাদ সম্মেলনে ব্ল্যাটার বলেন, ‘সিলেট ফুটবল একাডেমি বাংলাদেশের ফুটবলের ভবিষ্যত্। ১৬০ মিলিয়ন মানুষের এই দেশে যথেষ্ট প্রতিভা রয়েছে। তিনি আরও বলেন, ‘এদেশের ফুটবল সঠিক পথেই রয়েছে।’বাংলাদেশের ফুটবল উন্নয়নে ফিফা সর্বাত্মক সহযোগিতা করবে বলেও ঘোষণা দেন বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তি।