ফুটবল ক্যাম্পে আরও দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফ ফুটবলের প্রাথমিক ক্যাম্পে খেলোয়াড় ডাকা হয়েছিল ৩৫ জন। এর মধ্যে অস্ট্রেলিয়াপ্রবাসী মিডফিল্ডার আনন্দ রহমান অনুশীলনের ধকল সইতে না পেলে ক্যাম্প ছেড়েছেন। তবে মিডফিল্ডার নয়, দলে দুজন ডিফেন্ডারের অভাব বোধ করছেন সহকারী কোচ রেনে কোস্টার। প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। সবুজ সংকেত পেয়ে নতুন করে ক্যাম্পে ডাকা হয়েছে শেখ রাসেলের ডিফেন্ডার রেজাউল ও মোহামেডানের মিন্টু শেখকে। আজ তাঁদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা। আজই সকালে ঢাকায় এসে কাজ শুরু করবেন ডি ক্রুইফ।