ফুটবল ছেড়ে যুদ্ধের ময়দানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাকিলেস ইনজুরিটা তাহলে অন্য পৃথিবীর দুয়ারই খুলে দিল ডেভিড বেকহামের সামনে! ইনজুরি ঘাতকের মতো সামনে এসে না দাঁড়ালে ডাক পড়ত ক্যাপেলোর দলে এবং তাহলে তাঁকে এখন ঘাম ঝরাতে হতো আল্পস পর্বতের কোলে ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পে। তালেবানের বিপক্ষে যুদ্ধরত হাজারো ব্রিটিশ সেনার মনোবল চাঙা করতে সেই বেকহাম এখন আফগানিস্তানে।আচমকাই গত শুক্রবার আফগানিস্তান সফরে এসেছেন ইংলিশ মিডফিল্ডার ডেভিড বেকহাম। আর আফগানিস্তানের মাটিতে পা দিয়েই জানিয়ে দিয়েছেন, ফুটবলার না হলে তিনি আনন্দের সঙ্গেই যোগ দিতেন সেনাবাহিনীতে।আফগানিস্তানের অন্যতম একটি প্রদেশ হেলমান্দ। এই হেলমান্দেই প্রধান ঘাঁটি গেড়েছে তালেবানবিরোধী যুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ সেনারা। বহুজাতিক বাহিনীর হয়ে এই যুদ্ধে আফগানিস্তানে কাজ করছে ১০ হাজার ব্রিটিশ সেনা। তার ৯ হাজারই এই হেলমান্দ ঘাঁটিতে। শুক্রবার অক্সফোর্ডশায়ার থেকে রয়্যাল এয়ারফোর্সের জেট বিমানে চেপে আফগানিস্তানে উড়ে আসা বেকহাম প্রথমেই যান এ ঘাঁটিতে। নিজ দেশের সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাৎই কেবল নয়, পুরোদস্তুর সৈনিক সেজে শ্যুটিং প্র্যাকটিসটাও সেরেছেন ফুটবল মাঠের এই সেনানী। ‘তাদের মনোবল সত্যিই অবিশ্বাস্য রকমের। তাদের চোখ বলে দিচ্ছিল, তারা খুবই আত্মবিশ্বাসী এবং তৈরি।’ বেকহামের এই আফগানিস্তান সফর সম্পর্কে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘এটা সেনাসদস্যদের মনোবল বৃদ্ধির দীর্ঘ পরিকল্পনার অংশ। এতে আমাদের সেনারা খুবই লাভবান হবে। কারণ তিনি (বেকহাম) আফগানে অবস্থানরত প্রত্যেক সেনাসদস্যের সঙ্গেই ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন এবং তাদের ভালোমন্দের খোঁজখবর নেবে।’ক্যারিয়ার নিয়ে আপনার ভাবনা কী—এমন প্রশ্নের জবাবে বেকহাম বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, মাঠে অনেকটা সময়ই আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। আর দেশের হয়ে এভাবে প্রতিনিধিত্ব করাটা সত্যিই খুব আনন্দদায়ক।’ ওয়েবসাইট।