ফুটবল ছেড়েই দিলেন ইনজাগি
আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, তবে ফিলিপ্পো ইনজাগি বোধ হয় তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেই ফেললেন। ৩৮ বছর বয়সী এই ইতালীয় ফুটবলার নিয়োগ পেয়েছেন এসি মিলানের যুব ফুটবল একাডেমির কোচ হিসেবে। এই নিয়োগের ফলে বলে দেওয়াই যায়, এ মৌসুমে আর মিলানের জার্সি গায়ে মাঠে দেখা যাবে না এই ফুটবলারকে।ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে জানা গেছে এসি মিলানের এক ঘোষণা থেকেই। ক্লাবের সবচেয়ে তরুণ ফুটবলারদের নিয়ে গঠিত দল ‘আলিয়েভি নাজিওনালি’র দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া হচ্ছে ২০১৪ সাল পর্যন্ত।এর আগে অবশ্য ইনজাগির ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডে চলে যাওয়ার একটা খবর বেরিয়েছিল। সেটা অবশ্য নাকচ করে দিয়েছেন ওয়াটফোর্ডের ম্যানেজার ও ইতালির সাবেক ফুটবলার জিয়ানফ্রাংকো জোলা। তিনি জানিয়েছেন, ইনজাগির ওয়াটফোর্ডে নাম লেখানোর ব্যাপারটি সত্যি নয়।ফিলিপ্পো ইনজাগি এসি মিলানের হয়ে ১১ বছর দোর্দণ্ড প্রতাপের সঙ্গে খেলে গোল করেছেন ১২৫টি। এই সময়ে রোসেনেরিদের জার্সি গায়ে তাঁর ম্যাচসংখ্যা ২৯৬টি। ইতালির জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে তাঁর গোলসংখ্যা ৭০টি। ইনজাগির আগের স্থানে আছেন সাবেক স্প্যানিশ স্ট্রাইকার রাউল গঞ্জালেস।