ফুটবল জুয়াড়ি চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ থেকে শুরু করে বিশ্বকাপ বাছাই—সব ম্যাচেই তাদের পাতানো ফাঁদ। সিঙ্গাপুরভিত্তিক এমনই এক জুয়াড়ি চক্রের সন্ধান পেয়েছে ইউরোপিয়ান পুলিশ সংস্থা ইউরোপোল। সিঙ্গাপুরভিত্তিক ওই চক্র খেলোয়াড়, রেফারি এবং কর্মকর্তাদের ব্যবহার করে বিভিন্ন পর্যায়ের ৬৮০টি খেলাকে পাতানো ম্যাচের আওতায় নিয়ে আসে বলে ইউরোপোলের সন্দেহ। এএফপি।