ফুটবল-জ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল-জ্বর
ফুটবল-জ্বর

জ্বরে কাঁপছে জার্মানি। চ্যাম্পিয়নস লিগ জ্বরে। ইতিহাসের প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দুটি জার্মান ক্লাব। উত্তেজনা থাকবেই। ২৫ মে ওয়েম্বলির ফাইনালের টিকিটের জন্য সাড়ে সাত লাখ আবেদন পড়েছিল। যদিও শিকে ছিঁড়বে দুই ক্লাব মিলিয়ে ৫০ হাজারের মতো দর্শকের। বঞ্চিত দর্শকেরা যাতে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারে সেই ব্যবস্থাই করেছে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বড় পর্দায় খেলা দেখাবে জার্মান চ্যাম্পিয়নরা। যদিও মাত্র ৪৫ হাজার দর্শকের জন্য এই ব্যবস্থা। কাল ছাড়া হয় টিকিট। মাত্র ছয় ঘণ্টার টিকিট নিঃশেষ। আগের দিন রাত ১০টা থেকে লাইনে দাঁড়িয়েছিল ফুটবল-ভক্তরা। অন্যদিকে সমর্থকদের লন্ডনে উড়িয়ে নিতে একটি জাম্বো জেট ভাড়া করেছে বরুসিয়া ডর্টমুন্ড। গত সোমবার মাত্র ৭ মিনিটেই বিক্রি হয়ে যায় ওই ফ্লাইটের সব আসন। এএফপি, রয়টার্স।