ফুটবল দলের সাফ প্রস্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কাছে সাফ ফুটবলের অন্য নাম ‘বিশ্বকাপ’। দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার এ মুহূর্তে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় লক্ষ্য। আজই সেই মিশন শুরু করছে বাংলাদেশ। বিকেলে প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ৩৫ ফুটবলারের রিপোর্টিং বাফুফে ভবনে। আপাতত বাফুফে ভবনে থেকেই খেলোয়াড়দের প্রস্তুতি চলবে। কোচ লোডভিক ডি ক্রুইফ সহকারী রেনে কোস্টারকে নিয়ে আসছেন ১ জুলাই। তিনি এসেই সিদ্ধান্ত নেবেন ক্যাম্প ঢাকায়, না বিকেএসপিতে হবে। ক্রুইফ দেশের বাইরেও ক্যাম্প করতে চেয়েছেন। কথা ছিল, ১০ জুলাই দল ব্যাংকক পাঠানো হবে। তবে কাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ১০ জুলাই নয়, থাইল্যান্ড সফর দিন দশেক পেছাতে পারে। কিছুটা তৈরি হওয়ার পরই ব্যাংককে দল পাঠানোর পক্ষে তিনি।