ফুটবল নিয়ে রাজনীতি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে ভরাডুবির পর সমালোচনার তীরবিদ্ধ ফ্রান্স ফুটবল আর ফুটবলাররা। প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ব্যাখ্যা চেয়েছেন এমন পারফরম্যান্সের। ক্রীড়ামন্ত্রী রোসেলিন বাচেলট সে দেশের ফুটবল ফেডারেশনের প্রধান জাঁ-পিয়েরে ইস্কালেটার্সকে তাঁর পদ থেকে সরিয়ে দিতে চান। কিন্তু খেলাধুলায় এমন রাজনৈতিক হস্তক্ষেপ পছন্দ হচ্ছে না ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার। ফ্রান্স ফুটবলকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা উচিত বলেই মনে করেন তিনি, ‘যে কেউ কাউকে পদত্যাগ করতে বলতে পারে না। আমরা কঠিন পরিস্থিতি এড়াতে চাই। বিষয়টা নিয়ে তাদের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। সবকিছু ঠিকমতোই চলছে। এফএফএফ ফিফার আশ্রয়ে আছে।’ এএফপি।