ফুটবল-ভক্তের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের ফুটবলে আবারও রক্ত ঝরল। পরশু রাতে রেসিফে দুটি ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মারা গেছেন এক দর্শক। স্থানীয় সান্তা ক্রুজ ক্লাব সফরকারী পারানার সঙ্গে ড্র করার পরই বাধে সংঘর্ষ। আরুদা স্টেডিয়ামের বাইরে যখন সংঘর্ষ চলছিল, স্টেডিয়ামের টয়লেটের কমোড ভেঙে ছুড়ে মারা হয় নিচে। কমোডের আঘাতেই মারা গেছেন ওই সমর্থক। বিশ্বকাপের ১২টি ভেন্যুর একটি এই রেসিফ। তবে সংঘর্ষ বিশ্বকাপ ভেন্যুতে হয়নি। একই রাতে রিও ডি জেনিরোয় ইংল্যান্ডের বিশ্বকাপ হোটেলের পাশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এক মাদক ব্যবসায়ী। এএফপি।