প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহামেডানে কান পাতলেই তীব্র আকাঙ্খা শোনা যায়—ফুটবল মাঠে সাফল্য চাই। ক্লাবের ইট-পাথরও নীরবে এই প্রার্থনা জানায়। কাল তো ক্লাবের প্রায় সব সদস্যের কণ্ঠেই তা গণদাবির মতো শোনাল।এদিন ক্লাবের সাধারণ সভায় ক্ষোভ, বিতর্ক, উত্তপ্ত বাক্যবিনিময়— সবই ছিল। কাউন্সিলের বৈশিষ্ট্যই এটা। তবে সবকিছুর শেষে সবাই মিশেছেন একটি স্রোতে। খেলার মাঠের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। বিশেষ করে ফুটবলে গত পাঁচটি পেশাদার লিগে, যেখানে চ্যাম্পিয়ন হতে পারেনি মোহামেডান। এই বিবর্ণ ছবিটা বদলের আকাঙ্ক্ষা জানিয়ে গেলেন সবাই।আগামী দিনে ভালো দল গড়ার ওপর জোর দিয়েছেন অনেকেই। ক্লাবের সাবেক সভাপতি মোসাদ্দেক আলী বলেছেন, ‘মাঠে সাফল্য পেতে প্রয়োজনীয় সমর্থন আমি দেব।’ বর্তমান সভাপতি ওবায়দুল করিমও ভবিষ্যতে মাঠের সাফল্য আনতে চেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।