ফুটবল ম্যারাডোনার জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি বিশ্বকাপেই আসলে দুটি প্রতিযোগিতা থাকে। একটি গ্রুপ পর্ব, অন্যটি নকআউট। গ্রুপ পর্বে আপনার পা একটু পিছলে গেলে উঠে দাঁড়ানোর সুযোগ পাওয়া যায়। নকআউট পর্বটা পুরোপুরি ভিন্ন। এখানে হেরে যাওয়া মানে বিশ্বকাপ-স্বপ্নের সমাধি।দর্শক-সমর্থকদের কথা যদি চিন্তা করেন, তাহলে নকআউট পর্বটাই বেশি আকর্ষণীয় তাদের কাছে। খেলোয়াড়দের মতো সমর্থকেরাও জানে, হারলে তাদেরও আর মাঠে আসা হবে না।এখন সারা বিশ্বের মনোযোগ বিশ্বকাপের নকআউট পর্বের দিকে। কিছু বড় বড় নাম ঝরে পড়বে। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট এরই মধ্যে বিদায় নিয়েছে, যেটা অবশ্যই বড় এক চমক। আমার ধারণা, ফ্রান্স ও ইতালি বিশ্বকাপে এসেছিল একটু বেশি আত্মবিশ্বাস নিয়ে। ভেবেছিল, তারা পরের রাউন্ডে যাবেই। অবশ্যই এটা কারণ নয়, কিন্তু যেতে তো পারল না। এখন ১৬ দল লড়াইয়ে রয়েছে আর তারা সাইডলাইনে বসে তা দেখবে।শেষ ষোলো মানে এমন কিছু ম্যাচ, যেসব ম্যাচে হাড্ডাহাডি লড়াই হয়। ইংল্যান্ড-জার্মানির ঐতিহাসিক ধ্রুপদি লড়াইটার কথাই ধরে নিতে পারেন। জার্মানি দক্ষিণ আফ্রিকা গেছে তরুণ একটা দল নিয়ে। এই দলটি অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ খেললেও সার্বিয়ার সঙ্গে ধুঁকেছে।ঘানার বিপক্ষে ‘জিততেই হবে’ ম্যাচে আমাদের তরুণ তুর্কিরা স্নায়ুর পরীক্ষায় পড়েছিল এবং ঘানা এর সুযোগ নিয়েছে। এটা আমাদের দলকে কঠিন অবস্থায় ঠেলে দিতে পারত। কিন্তু শেষ পর্যন্ত তারা দ্বিতীয় পর্বে উঠেছে এবং আজ ইংল্যান্ডের মুখোমুখি। এটা তাদের জন্য কঠিন পরীক্ষা এবং এই পরীক্ষায় তারা কতটা মানসিক দৃঢ়তা দেখাতে পারে, সেটি হবে দেখার।জোয়াকিম লোর দল দারুণ কম্বিনেশন ফুটবল খেলছে, যেটা জার্মানির ঐতিহ্যগত ফুটবল নয়। ইংল্যান্ড দলে অনেক অভিজ্ঞ এবং বিশ্বমানের খেলোয়াড় আছে। এই ম্যাচে জার্মানির জয় দেখতে আমি ব্যাকুল থাকব। তবে মন বলছে, লড়াইটা কঠিন হবে জার্মানির জন্য।এই বিশ্বকাপের রেফারিং নিয়ে আমি হতাশ। কেউ যদি অনেক ম্যাচ দেখে থাকেন, তাহলে কার্ডের বন্যাও দেখে থাকবেন। আমি সরাসরি বলব, রেফারিরা খুব বেশি কার্ড দেখাচ্ছেন। তাঁরা এর চেয়ে ভালো করতে পারেন, যা আসলে খেলাটার জন্যও ভালো। অনেক কার্ড দেখিয়ে তো তাঁরা কিছু ম্যাচ শেষই করে দিয়েছেন।রেফারিরা নিশ্চয়ই তাঁদের ওপর থাকা নির্দেশনাই পালন করছেন, কঠোর হওয়ার জন্য হয়তো বলাই আছে তাঁদের। তবে আমি মনে করি, ফিফার উচিত রেফারিদের বলা, যাতে অপ্রয়োজনীয় কার্ড প্রদর্শন এড়িয়ে যাওয়া হয়। ফুটবল তো আর বাস্কেটবল নয়, খেলাটাকে স্বাভাবিক গতিতে এগিয়ে যেতে দিতে হবে। একটা কিছু হলেই রেফারির হাত পকেটে চলে যাচ্ছে। এর চেয়ে বরং রেফারি নিজে আরও ‘শক্তিশালী’ হতে পারেন।খেলার স্বার্থে তাঁদের আরও বিবেচনাবোধের প্রয়োগ ঘটানো দরকার। কিছুদিন আগেও খেলোয়াড়ের সঙ্গে কথা বলে কার্ড দেখাতেন রেফারিরা। এখন কথাটথা না বলেই কার্ড দেখিয়ে দেওয়া হয়। আমি বলছি না যে রেফারিরা ফুটবলকে মার্শাল আর্টের মতো দেখবেন। তবে তাঁদের এটা বোঝা উচিত যে ফুটবল একটা শারীরিক খেলা। এখানে সংঘর্ষ হতেই পারে।এই টুর্নামেন্টে আফ্রিকার দেশগুলোর পারফরম্যান্স খুবই হতাশাজনক। ছয়টি দলের মধ্যে টিকে আছে কেবল ঘানা। তবে আমি এখনো বিশ্বাস করি, আফ্রিকার মাটিতে প্রথম বিশ্বকাপ থেকে ওই মহাদেশের ফুটবল বিরাট লাভবান হবে। বিশেষ করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা যদি তাদের লিগ এবং ফুটবলে বিশ্বকাপের এই জাগরণটা কাজে লাগাতে পারে, তাহলে দেশটির ফুটবল অনেক লাভবান হবে। জাপান-কোরিয়ার উদাহরণ তারা অনুসরন করতে পারে। ২০০২ বিশ্বকাপ আয়োজন এশিয়ার এই দুটি দেশকে তাদের ফুটবল-কাঠামো নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সুযোগ তৈরি করে দিয়েছিল।জাপান যেভাবে ডেনমার্কের বিপক্ষে খেলেছে, এককথায় দারুণ। গত ৮-১০ বছরে তারা কতটা উন্নতি করেছে, এটা তারই প্রমাণ। তারা এখন আর বড় দলের লক্ষ্যবস্তু নয়। ডেনমার্ক ম্যাচে জাপান দেখিয়েছে, এখন তারা টেকটিক্যালি ভালো এবং সব পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রাখে।ম্যারাডোনা তাঁর দলকে উদ্বুদ্ধ করছেন—এটা এই বিশ্বকাপের অন্যতম ইতিবাচক দিক আমার কাছে। যেটা আসলে সব সময় দেখা যায় না। যখনই লাইনে বল যাচ্ছে, আপনি দেখতে পারেন, ফুটবল হচ্ছে এই মানুষটির জীবন। ফুটবল তিনি কতটা ভালোবাসেন। সব দেখে আমার এই অনুভূতিই হচ্ছে, তিনি সব সময়ই নিজেকে মাঠেই সম্পৃক্ত রাখছেন এবং যেন নিজেই খেলছেন।