ফুটবল লিগ আজ আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ নভেম্বরের পর আজ আবার মাঠে গড়াচ্ছে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। আজ একটি মাত্র ম্যাচ—ফেনীতে বিজেএমসির বিপক্ষে খেলবে ফেনী সকার ক্লাব। খেলা শুরু বেলা ২-৪৫ মিনিটে। আগামীকাল শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলবে মোহামেডান। ম্যাচ শুরু বিকেল সাড়ে চারটায়। গত সপ্তাহে শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপক্ষে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ব্যস্ত ছিল অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। যে কারণে প্রিমিয়ার ফুটবল লিগের বিরতি ছিল।