ফুটবল লিগ শুরু ২৭ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেডারেশন কাপ শেষ ১৩ ডিসেম্বর। ১৭-২০ ডিসেম্বর বিশ্বকাপ ট্রফি থাকবে ঢাকায়। এরপর ২৭ ডিসেম্বর শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। লিগ কমিটির সভায় কাল এ সিদ্ধান্ত হয়েছে।
এবার ১০ দলের এই লিগ হবে তিন পর্বে। মানে প্রতিটি দলের ম্যাচ ২৭টি করে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে (যদিও যেটি অনেকটা কাগজ-কলমেই আছে) হবে দুই পর্ব। ঢাকার পাশাপাশি ঢাকার বাইরে ভেন্যু চট্টগ্রাম, ফেনী ও গোপালগঞ্জ। বাকি এক পর্ব শুধুই বঙ্গবন্ধু স্টেডিয়ামে, এই পর্বটাই আগে হয়ে যাবে।
সপ্তাহান্তে খেলা রাখার পুরোনো তত্ত্ব এবার আর থাকছে না। দেশের রাজনৈতিক অবস্থা প্রতিকূল থাকায় খেলা ঠিকঠাক মাঠে গড়াতে পারে কি না, সে নিয়ে সংশয় থাকছেই। তাই অনুকূল দিনে দুটি করে ম্যাচ রেখেছে লিগ কমিটি।