ফুটবল লিগের খেলা আবার পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির টি-টোয়েন্টি বিশ্বকাপ সেলিব্রেশন কনসার্টের কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছে। সেটি খেলার উপযোগী করে প্রস্তুত করতে প্রিমিয়ার লিগের দুটি ম্যাচই পিছিয়ে দিয়েছে বাফুফে। আজকের শেখ জামাল ধানমন্ডি-শেখ রাসেল ক্রীড়াচক্রের নির্ধারিত ম্যাচ এক দিন পিছিয়ে হবে আগামীকাল। ১৯ মার্চের শেখ জামাল-উত্তর বারিধারার ম্যাচটি বডিলি শিফট হয়ে হবে পরদিন।