ফুটবল লিগের পরিবর্তিত সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল লিগ ঢাকার বাইরে এত দিন শুরু হতো বেলা ২-৪৫ মিনিটে। এখন থেকে সেটি ১৫ মিনিট করে পিছিয়ে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগ কমিটি। ঢাকার বাইরের দ্বিতীয় পর্বের বাকি ম্যাচগুলো তাই শুরু হবে বেলা তিনটায়। পেছানো হয়েছে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠেয় মোহামেডান-শেখ জামাল ধানমন্ডি ম্যাচের সময়ও। ম্যাচটি বিকেল সাড়ে চারটায় শুরু হওয়ার কথা ছিল, অনিবার্য কারণে সেটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এ ছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৭ ফেব্রুয়ারির বিজেএমসি-ফেনী সকার ম্যাচটি হবে পরদিন।