ফুটবলকে বিদায় রোনালদোর
অনেকে হয়েছে। এভাবে আর নয়। ইনজুরির সঙ্গে পেরে উঠতে না পেরে শেষ পর্যন্ত ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ব্রাজিলের দুইবার বিশ্বকাপজয়ী স্ট্রাইকার রোনালদো।‘আমি আর পারছি না। খেলা চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু ইচ্ছেটা পূরণ হচ্ছে না। আমার সময় ফুরিয়ে গেছে। ব্রাজিলের একটি দৈনিককে বলেছেন রোনালদো। বিদায়বেলায় কণ্ঠে হতাশা। কিন্তু ফিফা তিনবারের বর্ষসেরা এই খেলোয়াড়ের নিয়তিতে যে এটাই লেখা ছিল!বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রাপ্তির খাতায় কী নেই রোনালদোর। ব্রাজিলকে দুটি বিশ্বকাপ এনে দিয়েছেন। গোল করেছেন চার শতাধিক। বিশ্বকাপের ইতিহাসে এক প্রতিযোগিতায় রেকর্ড ১৫টি গোল করার কৃতিত্বটাও রোনালদোর। কিন্তু সেই সোনালি দিনগুলো এখন শুধুই অতীত।বয়স হয়ে গেছে। ৩৪ বছর বয়সে আগের মতো ক্ষিপ্রতা না থাকাটাই স্বাভাবিক। তরুণদের ভারে ব্রাজিল দলে জায়গা নেই। ২০০৯ সাল থেকে ইনজুরি লেগেই আছে। এক ম্যাচে আছেন তো, আরেক ম্যাচে নেই। ক্লাব-ভক্ত সবাই আস্থা হারিয়ে ফেলেছেন রোনালদোর ওপর।স্বদেশি ক্লাব করিন্থিয়ানসের হয়ে খেলছিলেন। চোটের কারণে দলে অনিয়মিত, ফর্মও নেই। ক্ষুব্ধ ভক্তরা সুযোগ পেলেই উত্ত্যক্ত করে। শেষ পর্যন্ত ফুটবলকে বিদায় জানানোকেই সমাধান হিসেবে বেছে নিলেন রোনালদো। ওয়েবসাইট।