ফুটবলার খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কটিশ ক্লাব রেঞ্জার্সে খেলতেন। দেড় বছরে সমর্থকদের মনও জয় করে নিয়েছিলেন। এ বছরের জানুয়ারিতে ফিরে যান নিজের দেশের ক্লাব অলিম্পিয়ায়। কিন্তু দেশের মাটিতেই প্রাণ দিতে হলো হন্ডুরাসের মিডফিল্ডার আরনল্ড পেরালতাকে। অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে পরশু নিজের শহর লে সেইবাতে নিহত হয়েছেন পেরালতা।
হন্ডুরাস হলো বিশ্বের সবচেয়ে সহিংসতাপ্রবণ দেশগুলোর একটি। পেরালতা নিজ শহরে গাড়ি রাখার একটি জায়গার বাইরে গুলিবিদ্ধ হয়েছেন। অপরাধী কারা এখনো জানা যায়নি, তবে ঘাতকেরা মোটরবাইক বা গাড়িতে করে গুলি করে চলে গেছে বলে মনে করা হচ্ছে। রাহাজানির ঘটনা এটি নয়, কারণ পেরালতার কাছ থেকে খোয়া যায়নি কিছুই।
২০০৮ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন। হন্ডুরাসের ২০১২ অলিম্পিক দলে ছিলেন, দেশের হয়ে ২৬টি ম্যাচও খেলেছেন। এএফপি।