ফুটবলার বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উসাইন বোল্টের ক্রিকেট-প্রতিভার খবর সবারই জানা। মেলবোর্ন স্টার্সের হয়ে এবারের অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলবেন বলেও শোনা যাচ্ছে। এবার পাওয়া গেল তাঁর ফুটবল-প্রতিভার প্রমাণ। ফুটবল তাঁর আরেকটি ভালো লাগা খেলা। সিপ্রন্টের রাজা এবার দেখিয়ে দিলেন পায়ের দক্ষতাটাও। অস্ট্রেলিয়ারই মেলবোর্ন হার্টের বিপক্ষে খেলে ফেললেন একটা ম্যাচ।মেলবোর্ন হার্টেরই এক দল আধাপেশাদার তরুণ ফুটবলারদের নিয়ে ম্যাচটার আয়োজক ছিলেন অলিম্পিকের ৬টি সোনাজয়ী বোল্ট নিজেই। এমন একটা প্রস্তুতি ম্যাচ আয়োজন করবেন জানিয়ে বোল্ট ফোন করেন। মেলবোর্নের প্রধান স্টেডিয়াম এএএমআই পার্ক কর্তৃপক্ষও ‘হ্যাঁ’ বলতে কালবিলম্ব করেনি! শুরুতে অবশ্য ফুটবলার হিসেবে ‘আনকোরা’ই মনে হয়েছে বোল্টকে। কিন্তু ১০ মিনিট যেতেই পাওয়া গেল স্প্রিন্ট ট্র্যাকের বোল্টকে!মাঠে গতির ঝড় তোলা বোল্টের ফুটবল কারিশমায় মেলবোর্ন হার্টের তরুণ ফুটবলাররা একই সঙ্গে মুগ্ধ এবং আতঙ্কিত। বেশ কয়েকটি মুভমেন্টে দর্শকের প্রশংসাও কুড়িয়েছেন বাঁ পায়ের এই ফুটবলার। বোল্ট নিজেও রোমাঞ্চিত। ৭০ মিনিটের ম্যাচ শেষে নিজেই বলেছেন, ‘অনুভূতিটা ছিল দারুণ।’ বোল্ট মেলবোর্ন হার্টের তরুণ ফুটবলারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তুলেছেন। শিশুদের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে দর্শকদের মধ্যে দেদার অটোগ্রাফ বিলিয়েছেন।গতকাল অস্ট্রেলিয়ার এ লিগে হার্ট এবং ভিক্টোরির মধ্যকার মেলবোর্ন ডার্বি ম্যাচটাতেও জ্যামাইকান স্প্রিন্টারের উপস্থিত থাকার কথা ছিল। ওয়েবসাইট।