ফুটবলারদের বাজার চড়া
বাংলাদেশের ফুটবলাররা কত টাকায় চুক্তি করেন ক্লাবের সঙ্গে, সেটি কোনো পক্ষই প্রকাশ করে না। তবে বাইরে নানা গুঞ্জন শোনা যায়। এবার জানা যাচ্ছে, ফুটবলারদের বাজারমূল্য বেশ চড়া। গতবার যেখানে একজন খেলোয়াড় সর্বোচ্চ ২১-২২ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন, এবার অঙ্কটা প্রাথমিকভাবে ৩০ লাখ পর্যন্ত পৌঁছেছে।মুক্তিযোদ্ধা ছেড়ে শেখ রাসেলে নাম লেখাতে যাওয়া মিডফিল্ডার মামুনুল এবার সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন, বাজারে এমনটাই প্রচার আছে। শেখ রাসেল সূত্র জানিয়েছে, মামুনুলের সঙ্গে তাদের চুক্তি ৩০ লাখ টাকা। তবে মামুনুলের ঘনিষ্ঠ একজন খেলোয়াড় অঙ্কটা ২৯ লাখ বলে জানিয়েছেন।দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ২৮ লাখ টাকা। মুক্তিযোদ্ধা ছেড়ে শেখ জামালে নাম লেখাতে যাওয়া ডিফেন্ডার আরিফুল পাচ্ছেন এই অঙ্কের টাকা। এ ছাড়া ২৬-২৭ লাখ পাচ্ছেন কয়েকজন ফুটবলার। শেখ জামালে নাম লেখাতে অপেক্ষমাণ মুক্তিযোদ্ধা স্ট্রাইকার এমিলির কথা, ‘শেখ রাসেলের সঙ্গে আমি চুক্তি করেছি ২৭ লাখ টাকায়।’মাঝারি মানের খেলোয়াড়েরা ১৮-২০ লাখ টাকাও পাচ্ছেন। উদীয়মান, কম পরিচিত খেলোয়াড়েরা গতবার চার-পাঁচ লাখ টাকা পেলেও এবার গড়ে ১২-১৫ লাখ পর্যন্ত উঠছে তাঁদের দাম। সব মিলিয়ে ফুটবলারদের বাজার বেশ চড়াই এবার।