ফুটবলারদের বাফুফের হুঁশিয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন থেকে রেফারির সঙ্গে অশোভন আচরণ করলে বা তাঁকে গালি দিলে সরাসরি আর্থিক জরিমানা দিতে হবে ফুটবলারদের। রেফারির রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে এ ব্যাপারে। এত দিন ফুটবলারদের অশোভন আচরণের জন্য আর্থিক জরিমানা করা হতো ক্লাবকে। কাল রেফারিদের সঙ্গে সভায় বসে সেই নিয়ম পাল্টানোর কথা বললেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। ‘ফুটবলারদের একটা শৃঙ্খলার মধ্যে আনছি আমরা। রেফারিকে গালাগাল করলে বা বাজে আচরণ করলে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে ওই খেলোয়াড়কে। টাকাটা দিতে হবে ফেডারেশনকে, না দিলে পাঁচ ম্যাচ সাসপেন্ড। আর্থিক জরিমানার ভয়ে রেফারির সঙ্গে অশোভন আচরণ বন্ধ হয়ে যাবে ফুটবলারদের। রেফারিকে লাঞ্ছিত করলে আরও বড় শাস্তি দেওয়া হবে। মোট কথা, রেফারির সঙ্গে কোনো রকম বাদানুবাদ ও খারাপ আচরণ গ্রহণযোগ্য হবে না’—বলেছেন বাফুফের সভাপতি।