ফুটবলারের অকালমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে হার্টে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। গত জুনে বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবলকে। আর এই নভেম্বরের ২০ তারিখে পৃথিবীকেই বিদায় জানালেন কলম্বিয়ার হয়ে ২৫টি ম্যাচ খেলা গ্যাব্রিয়েল বাডিলা। ক্যালিফোর্নিয়ায় ১০ কিলোমিটার দৌড়ে অংশ নিয়েছিলেন। সমাপ্তিরেখার কাছাকাছি আসতে সেই যে মুখ থুবড়ে পড়েন মাটিতে, আর চেতনা ফিরে পাননি। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকেই মারা গেছেন ৩২ বছর বয়সী ডিফেন্ডার। রয়টার্স।