ফুটবলে ভিডিও প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন ড্যানি মাকেলি, পল ফন বুকেল। পরশু ইতালি-ফ্রান্সের মধ্যকার প্রীতি ম্যাচে প্রথমবারের মতো ব্যবহৃত হলো ভিডিও প্রযুক্তি। আর এ ম্যাচে সহকারী ভিডিও রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই ডাচ ম্যাচ অফিশিয়াল মাকেলি ও ফন বুকেল।
প্রথম ম্যাচেই দুবার মাকেলি ও ফন বুকেলের সাহায্য নিয়েছেন মূল রেফারি বিয়র্ন কাউপার্স। প্রথমবার নয় সেকেন্ড ও দ্বিতীয়বারে মাত্র সাত সেকেন্ডের মধ্যে কাউপার্সকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন দুই ভিএআর। তবে পরশু পরিপূর্ণভাবে প্রযুক্তিটি ব্যবহৃত হয়নি। সিদ্ধান্ত পরিবর্তনের প্রযুক্তি এখনই ব্যবহার করতে চায়নি ফিফা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য আংশিক এই সাফল্যেই সন্তুষ্ট, ‘ভিএআরের মাধ্যমে আমরা রেফারিকে সাহায্য করছি, খেলাকেও রক্ষা করছি। ফুটবলের ইতিহাসে আমরা নতুন এক পাতা যুক্ত করলাম।’ ফিফা ওয়েবসাইট।