ফুটবলে হার্মিসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় গতির ঝড়ে তুলেছেন ২২ গজে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আজ থেকে ১০ বছর আগে বিনিদ্র অনেক রাত উপহার দিয়েছিলেন। তখন যদি কেউ বলত স্টিভ হার্মিসন ১০ বছর পর ফুটবলের ডাগ-আউটে অস্থির হয়ে পায়চারি করবেন, অনেকে হেসেই উড়িয়ে দিতেন। সাবেক ইংলিশ ফাস্ট বোলার কিন্তু আসলেই ভূমিকা বদলে এখন ফুটবল কোচ হয়ে গেছেন। অ্যাশিংটন এএফসি অবশ্য আধা পেশাদার ও শৌখিন খেলোয়াড়দের নিয়ে গড়া দল, খেলেও ইংল্যান্ডের নবম বিভাগে। তা হোক, কোচ বলে কথা! নিজের যোগ্যতাও হার্মিসন প্রমাণ করেছেন এরই মধ্যে। ছয় মাস আগেই দায়িত্ব নেওয়ার পর জয় এনে দিয়েছেন টানা সাত ম্যাচে। সামনে অবশ্য আরও বড় চ্যালেঞ্জ, এফএ কাপের বাছাইয়ে আলবিওন স্পোর্টসের মুখোমুখি হবে হার্মিসনের দল। এবারও কি বোলিংয়ের সেই জাদু ফিরিয়ে আনতে পারবেন? বিবিসি স্পোর্টস।