প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি রুপালি জগতের মানুষ। তবে বেশ কয়েক বছর ধরেই তাঁকে দেখা যাচ্ছে ক্রিকেট মাঠেও। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) খেলা মানেই যেন শাহরুখ খানের সরব উপস্থিতি। কলকাতার সঙ্গে গাঁটছড়াটা আরও মজবুত করতে চাইছেন শাহরুখ। এত দিন শুধু ক্রিকেটেই ছিলেন, এবার জড়াতে চান কলকাতার ফুটবলের সঙ্গেও। লিভিং উইথ কেকেআর নামে একটি তথ্যচিত্র হচ্ছে শাহরুখকে নিয়ে। এটি নিয়েই আয়োজিত সংবাদ সম্মেলনে বলিউডের বাদশা জানিয়েছেন, ‘কলকাতার একটা ফুটবল ক্লাব নিতে পারলে তো ভালোই হয়।’ কিন্তু এখনকার কোনো ক্লাব কিনবেন? নাকি নিজেই নতুন একটা ক্লাব গড়ে ফেলবেন? ওয়েবসাইট।