ফুটবলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতি, অর্থনীতি, সমাজ, দর্শন এমনকি নিতান্তই ব্যক্তিগত বিষয়ও বাদ যায় না। দিবারাত্রি এমন কত বিষয় নিয়ে একের পর এক টুইট করে যান সারা বিশ্বের মানুষ। কিন্তু সবচেয়ে বেশি কথা হয় কী নিয়ে জানেন? ফুটবল! এই বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি টুইট হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই খেলাটি নিয়েই। টুইটারে এ বছরে আলোচিত দশটি বিষয়ের একটা তালিকা বের করা হয়েছে গবেষণা করে। তাতে দেখা যাচ্ছে এর আটটিই খেলাধুলাবিষয়ক, সাতটি ফুটবলকেন্দ্রিক। আছে চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের জয়, রিয়ালের কাছে ইউনাইটেডের হারের মতো বিষয়। ফুটবল ছাড়া অন্য যে খেলা নিয়ে এ বছর সবচেয়ে বেশি টুইট হয়েছে সেটা আন্দাজ করতে পারবেন? অ্যান্ডি মারের উইম্বলডন জয়! ওয়েবসাইট।