ফুটবলের দল ব্যবস্থাপনায় বদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ফুটবল দল নেপালে এএফসি চ্যালেঞ্জ কাপ খেলবে আগামী মাসের শুরুতে। এই সফরে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ ও তাঁর সহকারী রেনে কোস্টার। দলের ম্যানেজার পদেও আসছে নতুন মুখ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, চ্যালেঞ্জ কাপে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হবে ইকবাল হোসেনকে। জাতীয় দলের সাবেক এই মিডফিল্ডার বাফুফের বর্তমান কমিটির সদস্য। তাকে জাতীয় দলের স্থায়ী ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।