প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনা করার কীর্তিটা তিনজনের, ফ্রান্সের জোয়েল কুইনিও, মেক্সিকোর বেনিতো আরকুন্দিয়া ও উরুগুয়ের হোর্হে লারিওন্দার। তিনজনই আটটি করে ম্যাচে রেফারি ছিলেন৷ এর মধ্যে আরকুন্দিয়া ও লারিওন্দার সব ম্যাচ ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে। আর কুইনিও ১৯৮৬, ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপ মিলে পরিচালনা করেছিলেন আটটি ম্যাচ। সাতটি করে ম্যাচ পরিচালনা করেছেন আরব আমিরাতের আলি বুজাসাইম, বেলজিয়ামের ফ্রাঙ্ক ডি বেকেলে ও জন লাঙ্গেনুস, স্পেনের হুয়ান কারদেজাবাল গ্যারায়, ওয়েলসের স্যান্ডি গ্রিফিথস, ব্রাজিলের কার্লোস ইউজেনিও সিমোন।