ফুরফুরে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাপটা তাহলে শুধু জোনাথন ট্রটেরই ছিল! অন্য ইংলিশ ক্রিকেটাররা রীতিমতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছেন। দুই টেস্টের মাঝের বিরতিতে স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, ম্যাট প্রায়রসহ ছয় ইংলিশ ক্রিকেটার ঘুরতে গেলেন অস্ট্রেলিয়ার এক আদিবাসী গ্রামে। নর্দার্ন টেরিটরির আয়ারস রক, স্থানীয়রা যে জায়গাটাকে ডাকে ‘উলুরু’ নামে সেখানে ব্রড-সোয়ানরা বুমেরাং খেলেছেন, আদিবাসীদের সঙ্গে মিলে নাচ-গান করেছেন। সে ছবি আবার ব্রড ভাগাভাগি করেছেন ইনসটাগ্রামে তাঁর ভক্তদের সঙ্গে। দেখে কে বলবে ব্রিসবেনে এত বড় ব্যবধানে হেরেছেন এঁরা! এই ফুরফুরে মেজাজের ছোঁয়া একটু ট্রটকে দিলেই হতো। ওয়েবসাইট।