ফুরফুরে ফন পার্সি-ক্লাইভার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটার
টুইটার

দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোকে হটিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর থেকেই ফুরফুরে হল্যান্ড দল। শেষ আটের লড়াইয়ে প্রতিপক্ষ কোস্টারিকা। এখন পর্যন্ত বিশ্বকাপে দারুণ খেলা হল্যান্ডের জন্য কোস্টারিকা কি খুব কঠিন প্রতিপক্ষ? এসব ভাবনা আপাতত দূরে সরিয়ে ম্যাচের পরদিন পিকনিক মুডেই কাটিয়েছে ডাচ দল। রবিন ফন পার্সি আর সহকারী কোচ প্যাট্রিক ক্লাইভার্টের টুইটার অ্যাকাউন্ট অন্তত তারই সাক্ষ্য দিচ্ছে। সমুদ্রসৈকতে দুই হল্যান্ড ‘গ্রেট’ই খেলেছেন বিচ-টেনিস। সঙ্গে ছিলেন তাঁদের পরিবার। বিশ্বকাপের অসহনীয় চাপের মধ্যে একটি দিনের অবসর তাঁরা কতটা উপভোগ করেছেন, টুইটারে পোস্ট করা ছবিগুলোই তার প্রমাণ।