ফুরফুরেরোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল দারুণ ফর্মে আছে, তিনি নিজেও গোল পাচ্ছেন। ওদিকে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা হারাচ্ছে পয়েন্ট। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য চারদিকে যেন সুসংবাদ আর সুসংবাদ! সামনের শনিবার এল ক্লাসিকোর আগে তাই বেশ ফুরফুরে মেজাজে রিয়াল মাদ্রিদ উইঙ্গার। আর আনন্দে থাকলে সেটা সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার ইচ্ছে কার না হয়! রোনালদোও তা-ই করলেন। কীভাবে? স্ন্যাপচ্যাটে একটা ভিডিও পোস্ট করেছেন পর্তুগিজ উইঙ্গার, সবাইকে তাঁর গাড়ির সংগ্রহ দেখাবেন বলে। গাড়ির সংখ্যাও কিন্তু কম নয় রোনালদোর—১৯টি! ফেরারি, ল্যাম্বোরগিনি, বুগাত্তি ভেরন কিছুই বাদ নেই গ্যারেজে। বিলাসবহুল আর দ্রুতগতির সেসব গাড়ি দেখে যে কারও ঈর্ষা হবে রোনালদোকে। ডেইলি