ফুলহামে বিপ্লব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কিছু ক্লাব এই মৌসুমের দলবদলে নামতে পারে টাকার বস্তা নিয়ে। ফুলহামও যোগ দিতে পারে এই মিছিলে। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবের নতুন মালিক যে এক পাকিস্তানি ধনকুবের, ফোর্বস তালিকায় ১৭৯তম স্থানে থাকা শহীদ খান। এর আগে ১৬ বছর মোহাম্মদ আল ফায়েদ ছিলেন ফুলহামের মালিক। এবার ১৫ কোটি পাউন্ড দিয়ে মালিকানা কিনে নিলেন লাহোরে জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী। শহীদ খান খেলাধুলার সঙ্গে আগে থেকেই জড়িত, এর আগে কিনেছিলেন আমেরিকান ফুটবল দল জ্যাকসনভিল জাগুয়ার্সের মালিকানাও। ওয়েবসাইট।