ফুলহামের মাঠে খেলবে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় দলকে চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলানোর ব্যবস্থা করেছে বাফুফে। চারটির মধ্যে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। জুনে অনুষ্ঠেয় ওই ম্যাচ দুটি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের মাঠ ক্রাভেন কটেজে। ১ জুন বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত, ৮ জুন পাকিস্তান।