ফুলহ্যামের মাঠে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুন মাসে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই খবর পুরোনো। তবে নতুন খবর হলো, ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম এফসির মাঠে। ফুলহ্যামের নিজস্ব মাঠ ক্রাভেন কটেজে অনুষ্ঠেয় দুটি ম্যাচ নিঃসন্দেহে এমিলি-জাহিদ-মিঠুনদের জন্য হবে বিরাট অভিজ্ঞতা।ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা ১ জুন। এক সপ্তাহ পর ৮ জুন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশ। দুটো খেলাই ফিফা অনুমোদিত আন্তর্জাতিক ম্যাচ বলে নিশ্চিত করেছেন আয়োজকেরা। জানা গেছে, দুটি ম্যাচই দারুণ আগ্রহ তৈরি করেছে প্রবাসীদের মধ্যে। টিকিট বিক্রিও শুরু হয়েছে এরই মধ্যে।ইংল্যান্ডের মাঠে অবশ্য এবারই প্রথম খেলছে না বাংলাদেশ। ২০০০ সালে একটি প্রীতি ম্যাচে ইংল্যান্ডের মাটিতেই ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচে বাংলাদেশ হারে ১-০ গোলে। ওয়েবসাইট।