ফুলেল বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটা ১৯ মিনিট খেললেন। আলফাজ আহমেদকে কাল প্রথম একাদশে রেখেই সম্মান দিয়েছে মোহামেডান। মাঠ থেকে তুলে নেওয়ার খানিক বাদেই মোহামেডান গোল করল। শেষ পর্যন্ত ওই গোলটা ধরে রাখতে পারলে এমন স্মরণীয় বিদায়ে আলফাজের আর কোনো অতৃপ্তি থাকত না! মাঠ থেকে তাঁকে তুলতেই এগিয়ে এল ফুলের ডালি। মোহামেডান, সোনালী অতীত, আরামবাগ, বিজেএমসি, ফরাশগঞ্জসহ আরও অনেকেই ফুলেল বিদায় দিলেন। এমনকি পার্বতীপুর থেকে ছুটে এসেছেন ফুটবলার শমশের আলী, প্রিয় স্ট্রাইকারের বিদায় যাঁকে ছুঁয়ে গেছে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে আপ্লুত আলফাজ, ‘মোহামেডান জিতলে আরও ভালো লাগত। তবে যতটুকু ভালোবাসা পেয়েছি আমি খুশি।’দীর্ঘ কুড়ি বছর শীর্ষ ফুটবলে দাপিয়ে বেড়ানোর স্মৃতিটাই এখন আলফাজের সঙ্গী।