ফুসফুসের ক্যানসারে আক্রান্ত যুবরাজ !
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত অক্টোবরে ফুসফুসে টিউমার ধরা পড়েছিল যুবরাজ সিংয়ের। বলা হচ্ছিল, সেই টিউমার ক্যানসার নয়। কিন্তু শেষ পর্যন্ত যুবরাজের সেই টিউমার ম্যালিগন্যান্ট অর্থাত্ ক্যানসার হিসেবেই চিহ্নিত করেছেন চিকিত্সকেরা।ভারতের শীর্ষ দৈনিক টাইমস অব ইন্ডিয়া আজ রোববার এক খবরে যুবরাজ সিং সম্পর্কে এমনই তথ্য জানিয়েছে। পত্রিকাটির অনলাইন সংস্করণ জানিয়েছে, যুবরাজ সিং এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তাঁর কেমোথেরাপি চলছে।কিছুদিন আগেই ভারতীয় নির্বাচকেরা জানিয়েছিলেন, যুবরাজকে ক্রিকেটে ফেরানোর ব্যাপারে তাঁদের কোনো তাড়া নেই। যুবরাজ এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফর মিস তো করছেনই, আগামী মার্চের এশিয়া কাপ ও আসন্ন আইপিএলেও খেলছেন না। এখন ক্যানসার ধরা পড়লে তাঁর ক্রিকেটে ফেরাটা ঘোরতর অনিশ্চয়তার মধ্যেই পড়েই গেল। টিএনএন।