ফে ল্ প্ স ধরায় অধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখজোড়ায় উদ্বেগ। কাতর চোখে তাকিয়ে আছেন সতীর্থ নাথান আড্রিয়ানের দিকে। ব্যাকস্ট্রোকের প্রথম ল্যাপে ম্যাট গ্রেভারস যুক্তরাষ্ট্র দলকে শীর্ষেই রেখেছিলেন। কিন্তু ব্রেস্টস্ট্রোকে ব্রেন্ডন হ্যানসেন পিছিয়ে দেন দলকে। বাটারফ্লাইয়ের তৃতীয় ল্যাপে তিনি নিজেই আবার লিড এনে দেন। শেষ ল্যাপ ১০০ মিটার ফ্রি-স্টাইলটা আড্রিয়ান সাঁতরেছেন। নিজের ব্যক্তিগত ইভেন্টে ১০০ মিটার ফ্রি-স্টাইলে মাত্র কিছুদিন আগে সোনা জিতেছেন। আড্রিয়ানের ভুল করার কথা নয়। করেনওনি। সবার আগেই দেয়াল ছুঁয়েছেন। মাইকেল ফেল্পেসর চোখজোড়ায় তখন উদ্বেগের বদলে অপার আনন্দ।সাঁতারপুলের প্রতিযোগিতায় এটাই ছিল তাঁর শেষ। শখের বসে হয়তো আরও নামবেন, কিন্তু লড়াইয়ের উত্তাপ আর গায়ে মাখা হবে না। পরশুই ইতি টেনে দিয়েছেন ক্যারিয়ারের। ‘সোনার ছেলে’র শেষটা হলো সোনা দিয়েই। শেষটা রূপকথার মতো হওয়াটাই প্রাপ্য ছিল। আরও একটি সোনা দিয়ে ইতি টেনে দিলেন ফেল্প্স। ৪–১০০ মিটার মিডলেতে সোনা জিতল তাঁর দল। এথেন্সে ছয়টি, বেইজিংয়ে আটটির পর এবার লন্ডনে জিতলেন চারটি সোনা। মোট ১৮টি!ফেল্পেসর কৃতিত্বটা কত বড় সেটি তো বলে ইতিহাস। সবচেয়ে বেশি সোনা জয়ের তালিকায় মার্কিন এই সাঁতারুর পরে দ্বিতীয় স্থানে যৌথভাবে আছেন পাভো নুর্মি, কার্ল লুইস, লারিসা লাতিনিনা, মার্ক স্পিৎজের মতো কিংবদন্তিরা। তাঁরা প্রত্যেকে জিতেছেন ৯টি সোনা। ফেল্প্স জিতেছেন দ্বিগুণ! এর সঙ্গে যোগ করুন দুটি রুপা আর দুটি ব্রোঞ্জ। ২২টি অলিম্পিক পদক। অবিশ্বাস্য, সত্যিই অবিশ্বাস্য! পরশু নিশ্চয়ই আবেগ ছুঁয়ে যাচ্ছিল তাঁকে। মাত্র ১৫ বছর বয়সে সিডনি অলিম্পিকে গিয়েছিলেন। উত্তেজনার বশে সুইম স্যুটটা পরেছিলেন উল্টো করে। সেই ছেলেটাই পরশু থেমে গেলেন যখন, গোটা পৃথিবী উঠে দাঁড়িয়ে তাঁকে কুর্নিশ করেছে। পদক মঞ্চে এদিন সাঁতারের অভিভাবক সংস্থা ফিনার পক্ষ থেকে বিশেষ ট্রফিও দেওয়া হয়েছে। শেষবারের মতো অ্যাকুয়াটিক সেন্টারের পুরোটা ঘুরে ফেল্প্স অভিবাদন গ্রহণ করেছেন সবার। ‘মাইকেল, উই লাভ ইউ’ বলে ক্ষণে ক্ষণে চিৎকার উঠেছে গ্যালারিতে। কার কারও হূদয়ে ছিল হাহাকার। মাত্র ২৯ বছর বয়স। এখনই সাঁতারকে বিদায় জানানোর কী দরকার!প্রশ্নটার উত্তর ফেল্প্স দিয়ে দিয়েছেন পরশুই। জানিয়েছেন, সাঁতারকে তাঁর দেওয়ার মতো আর কিছুই নেই। সাঁতার থেকেও নেওয়ারও বাকি নেই কিছুই, ‘এখনকার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। যা যা করতে চেয়েছি, তার সবকিছুই করে দেখিয়েছি। যেভাবে ক্যারিয়ার শেষ করতে চেয়েছি, শেষটাও সে রকমই হয়েছে। বাকিরা কে কী বলল না বলল তাতে আমার কিছুই যায়-আসে না। আমি সেটা বলতে পারলাম কিনা, সেটাই আসল। নিজের ক্যারিয়ার নিয়ে যখন বলতে পারবেন, যা যা চেয়েছি, সবই পেয়েছি; তখন আর সামনে এগিয়ে যাওয়ার দরকার পড়ে না। এখন সময় এসেছে অন্যকিছু করার।’এথেন্স ছিল তাঁর জন্য অভিজ্ঞতা অর্জনের আসর। পরের তিনটি অলিম্পিকই মূল। এর মধ্যে লন্ডনেই পেলেন সবচেয়ে কম সোনা। তার পরও বলছেন, ‘এই সপ্তাহের স্মৃতি আজীবন আমার সঙ্গে থাকবে।’ ভবিষ্যতে কী করবেন, সেটা সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু বলেননি। তবে জানিয়েছেন, বিশ্বভ্রমণে বের হবেন। সাঁতার উপলক্ষে বিশ্বের অনেক সুন্দর সুন্দর জায়গায় গেছেন। কিন্তু ঠাসা সূচির কারণে কোনো জায়গাই উপভোগ করা হয়নি। এবার সাঁতার থেকে ছুটি। ফেল্প্স এখন পুরোদস্তুর হয়ে যাবেন পর্যটক। এএফপি, রয়টার্স।