ফেঁসে গেলেন ওয়াকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ সদস্যের দল দিলেও অধিনায়কত্বের বিষয়টি ঝুলিয়ে রেখেছে পিসিবি। বিশ্বকাপের দল নিয়ে এমন রহস্য মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার-নির্বাচকেরা। যে যেভাবে পারছেন, সমালোচনার তীর ছুড়ছেন পিসিবির দিকে। এই মিছিলে যোগ দিয়েই ফেঁসে গেছেন পাকিস্তান কোচ। পিসিবি হাতে ধরিয়ে দিয়েছে কারণ দর্শানো নোটিশ। মিডিয়ায় মুখ খোলার কারণ ব্যাখ্যা করতে হবে। ওয়াকার পিসিবির বেতনভোগী হয়ে বোর্ডের বিপক্ষে কথা বলতে পারেন না। আফ্রিদি না মিসবাহ—এই দ্বন্দ্বেই পিসিবি অধিনায়কত্বের বিষয়টি ঝুলিয়ে রেখেছে। আগামীকাল থেকে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে আফ্রিদির পারফরম্যান্স দেখেই হয়তো সিদ্ধান্ত নেবে পিসিবি। যদিও নিউজিল্যান্ডে যাওয়ার আগে আফ্রিদি বলে গেছেন, অধিনায়কত্ব নিয়ে উদ্বিগ্ন নন তিনি। ওয়েবসাইট।