ফেঁসে গেলেন মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারণাটাই সত্যি হলো। সান্ডারল্যান্ড ম্যাচের সেই আচরণের জন্য চেলসি কোচ হোসে মরিনহো, তাঁর সহকারী রুই ফারিয়া ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। গত শনিবার সান্ডারল্যান্ড ম্যাচে চেলসির বিপক্ষে বিতর্কিত এক পেনাল্টি দেন মাইক ডিন। তাতে গোল করে জিতে যায় সান্ডারল্যান্ড। ধাক্কা খায় চেলসির শিরোপা-স্বপ্ন। স্বাভাবিকভাবেই চেলসি-শিবির ছিল ক্ষুব্ধ। সহকারী কোচ ফারিয়া তো ডাগআউটে সহকারী রেফারির দিকে ধেয়ে যান। ম্যাচ শেষে মরিনহো বিদ্রূপ করেছেন রেফারি ডিন এবং রেফারি কমিটির প্রধান মাইক রিলেকে। আর ম্যাচের প্রথমার্ধে বল ছাড়াই রামিরেস সান্ডারল্যান্ড মিডফিল্ডার সেবাস্তিয়ান লার্সনকে আক্রমণ করে বসেন। এএফপি।