ফেড কাপের বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন ফেডারেশন শিল্ড কাপে কাল রহমতগঞ্জ ২-১ গোলে নোয়াখালী ফুটবল একাডেমিকে এবং ফেনীর রামপুর বয়েজ ক্লাব ১-০ গোলে রংপুর ডিএফএকে হারিয়েছে। ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে কাল প্রথম খেলায় রহমতগঞ্জের জয়ের নায়ক আতিক। দলের দুটি গোলই করেছেন তিনি (২০ ও ৮৩ মিনিটে)। নোয়াখালী একাডেমির একটি গোল পরিশোধ করেন বাবু। অন্য ম্যাচের বিজয়ী রামপুর বয়েজ ক্লাবের একমাত্র গোলটি করেন পলাশ।