ফেড কাপের বাছাইয়ে ঢাকারও অনীহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন কাপ ফুটবলের বাছাইপর্বে শুধু ঢাকার বাইরের দলগুলোর অনীহা নেই, ঢাকার দলগুলোও খেলতে চাইছে না। নানা অজুহাত দেখিয়ে টালবাহানা করছে। ওয়ারী, ভিক্টোরিয়ার মতো দলগুলো খেলছে না ফেড কাপের বাছাইপর্বে। নানা সমস্যা দেখিয়ে দল দুটি অপারগতা জানিয়ে দিয়েছে।ফেডারেশন শিল্ড কাপ নাম নিয়ে ফেডারেশন কাপের বাছাইপর্বে প্রথমে ১৮টি দলকে খেলানোর পরিকল্পনা ছিল বাফুফের। কিন্তু জেলা থেকে তেমন সাড়া মেলেনি। আবেদন পাওয়া গেছে ১৩-১৪টি। তা থেকে বাছাই করে ১২টি দল নিয়ে যশোর ও ফেনীতে দুই গ্রুপের খেলা আয়োজনের কথা জানানো হয় বাফুফে থেকে। এর মধ্যে বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরের (বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ) পাঁচটি দলেরই অংশগ্রহণ একরকম চূড়ান্তই করে রেখেছিল বাফুফে। একসঙ্গে বাংলাদেশ লিগ থেকে অবনমিত দুই দল ফরাশগঞ্জ ও রহমতগঞ্জেরও খেলার কথা। কিন্তু ওয়ারী, ভিক্টোরিয়ার পিছটানের পাশাপাশি দুই ‘গঞ্জের’ মধ্যে খেলছে শুধু রহমতগঞ্জ। এ অবস্থায় ১২টির পরিবর্তে ১০টি দল নিয়ে ১৫ সেপ্টেম্বর বাছাইপর্ব শুরুর নতুন সিদ্ধান্ত হয়েছে গতকাল।‘ক’ গ্রুপ (ফেনী): অগ্রণী ব্যাংক, নোয়াখালী ফুটবল একাডেমি, রহমতগঞ্জ, ফেনী রামপুর বয়েজ ক্লাব ও রংপুর ডিএফএ একাদশ। ‘খ’ গ্রুপ (যশোর): বিকেএসপি, বাংলাদেশ, পুলিশ, যশোর ডিএফএ ও উত্তর বারিধারা।