ফেডারেশন একাদশই চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ব্যাংক বিজয় দিবস হকিতে ফেবারিট ছিল হকি ফেডারেশন একাদশ নাম নিয়ে খেলা বাংলাদেশ জাতীয় দলই। মাঠের খেলায়ও শ্রেষ্ঠত্ব দেখাল ফেডারেশন একাদশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল ফাইনালে ফেডারেশন একাদশ ৪-১ গোলে হারিয়েছে বিকেএসপিকে।হ্যাটট্রিক করেছেন ফেডারেশন একাদশের কৃষ্ণ কুমার। জয়ী দলের অন্য গোলটি রাসেল মাহমুদের (জিমি)। টুর্নামেন্টে তাঁরা দুজনই করেছেন ১৩টি করে গোল। ৪-০ হওয়ার পর ফেডারেশন একাদশ আত্মঘাতী গোল খেয়েছে একটি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ফেডারেশন একাদশের গোলরক্ষক জাহিদ হোসেন।