ফেডারেশন কাপ টিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়েজিদ স্টিল ফেডারেশন কাপ উন্মুক্ত টেবিল টেনিসের মহিলা দলগত চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল আবাহনীর সোমা ও সিনথি ৩-১ সেটে হারিয়েছে ডেসটিনির স্নিগ্ধা ও রুমিকে। এর আগে সেমিফাইনালে আবাহনী ৩-০ সেটে নড়াইলকে এবং ডেসটিনিও একই ব্যবধানে বাংলাদেশ কেমিক্যালকে হারায়। পুরুষ দলগত সেমিফাইনালে উঠেছে শেখ রাসেল, আরমানিটোলা, ডেসটিনি ও শিশিরন টেবিল টেনিস ক্লাব। কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ৩-০ সেটে বিমান ‘বি’ দলকে, আরমানিটোলা ৩-০ সেটে অরুনিমা স্পোর্টসকে, ডেসটিনি ৩-১ সেটে পাললিককে ও শিশিরন ৩-০ সেটে বিমান ‘এ’ দলকে হারিয়েছে।