ফেডারেশন কাপ টিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে আগামী ১২ অক্টোবর শুরু হবে ফেডারেশন কাপ উন্মুক্ত টেবিল টেনিস। পুরুষ একক ও দলগত, মহিলা একক ও দলগত, বালক একক (অনূর্ধ্ব-১৮)—পাঁচটি ইভেন্টে অংশগ্রহণে আগ্রহীদের আগামী ৭ অক্টোবরের মধ্যে নাম নিবন্ধন করতে বলা হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল ১৬ অক্টোবর।