ফেডারেশন কাপ টিটি আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে আজ শুরু হচ্ছে বায়েজিদ স্টিল ফেডারেশন কাপ উন্মুক্ত টেবিল টেনিস। পুরুষ ও মহিলা দলগত, পুরুষ ও মহিলা একক, বালক একক ও অবাছাই অনূর্ধ্ব-১৮—এ ছয়টি ইভেন্টে অংশ নেবে ১৮০ জন খেলোয়াড়। ফাইনাল ১৬ অক্টোবর। ঢাকার বাইরে থেকে এবার অংশ নিচ্ছে নড়াইল, পটুয়াখালী, খুলনা বিকেএসপি, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা ও সিলেট বিভাগ। চার লাখ ১০ হাজার টাকার টুর্নামেন্টে খেলোয়াড়দের জন্য কোনো প্রাইজমানি নেই! কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশনের সভাপতি আবদুল করিম। উপস্থিত ছিলেন সহসভাপতি জোবেরা রহমান (লিনু), পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বায়েজিদ স্টিল ইন্ডাস্ট্রিজের পরিচালক আবু সায়েম চৌধুরী প্রমুখ।