ফেডারেশন কাপ বাছাইপর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন কাপের বাছাই পর্বে কাল জিতেছে উত্তর বারিধারা ক্লাব। যশোরে তারা ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। গোল করেছেন উত্তর বারিধারার জীবন ও জিয়াউর। পুলিশের গোলটি কামরুলের। একই ভেন্যুতে যশোর ডিএফএ ও খুলনা আবাহনীর ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ফেনী স্টেডিয়ামে রংপুর ডিএফএ একাদশ ২-২ গোলে ড্র করেছে নোয়াখালী ফুটবল একাডেমির সঙ্গে। রংপুরের আরমান ও মুন এবং নোয়াখালীর সৌরভ ও খে প্রু গোল করেছেন। এই ড্রয়ে দুই দলের পয়েন্ট সমান হলেও গোল গড়ে এগিয়ে থেকে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে নোয়াখালী। ভেন্যু চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে তাদের সঙ্গী হয়েছে রহমতগঞ্জ ও রামপুর বয়েজ।